সব আর্টিকেল

বাংলাদেশ থেকে Amazon FBA Wholesale: জিরো টু প্রো রোডম্যাপ

১ জুন, ২০২৬ ১০ মিনিট পড়া

Amazon FBA wholesale নিয়ে অনলাইনে হাজারটা ভিডিও আছে, কিন্তু পুরো ছবিটা একসাথে কেউ দেখায় না। কে আগে, কী পরে — এই ক্রমটা না বুঝলে মাঝপথে গিয়ে আটকে যাবেন, টাকা তখন খরচ হয়ে গেছে। তাই বাংলাদেশ থেকে জিনিসটা আসলে যেভাবে দাঁড়ায়, সেটাই গুছিয়ে বলি।

Wholesale জিনিসটা আসলে কী

সোজা কথা — একটা brand বা তার authorized supplier-এর কাছ থেকে আসল, branded product পাইকারি দরে কিনবেন, তারপর Amazon-এ যে listing-এ ওই product আগে থেকেই বিক্রি হচ্ছে, ঠিক সেখানেই বিক্রি করবেন। নতুন কিছু বানানো লাগবে না, ছবি তোলা লাগবে না, শূন্য থেকে brand দাঁড় করানো লাগবে না।

এটাই dropshipping বা private label থেকে আলাদা জায়গা। এখানে আসল stock, আসল brand, আসল permission। দাঁড় করাতে একটু খাটনি — কিন্তু একবার দাঁড়িয়ে গেলে অনেক বেশি stable।

কোন কাজটা কখন

মানুষ সবচেয়ে বেশি হোঁচট খায় ঠিক এখানে — account খোলার আগেই supplier-এর পিছনে দৌড়ায়, বা product research শেখার আগেই stock-এ টাকা ঢেলে দেয়। ক্রমটা ধরে রাখুন:

  • প্রথমে একটা US LLC খুলুন, EIN নিন — এটাই US-এ ব্যবসা করার আপনার আইনি পরিচয়।
  • LLC-র কাগজ দিয়ে Amazon-এ একটা Professional Seller account খুলুন।
  • Product research শিখুন — কোন product-এ আসলে লাভ আছে আর কোনটা account ডুবিয়ে দেবে, সেটা চেনা।
  • Supplier বা brand খুঁজে email/call দিয়ে wholesale account খুলুন।
  • যে brand/category-তে আসলে বিক্রি করবেন, সেগুলোতে ungated হন।
  • প্রথম order দিন, product prep করিয়ে প্রথম FBA shipment পাঠান।
  • এরপর account চালান — price, Buy Box, return, reimbursement, tax — সব সামলান।

FBA কেন, FBM না কেন

বাস্তবতাটা হলো: বাংলাদেশে বসে আপনি US-এর কাস্টমারের কাছে নিজে পার্সেল পাঠাতে পারবেন না। FBA-তে আপনি stock Amazon-এর warehouse-এ পাঠিয়ে দেন, এরপর packing, delivery, customer service সব ওরা করে। তাই বিদেশ থেকে কাজ করলে FBA ছাড়া আসলে উপায় নেই — এটাই মূল কথা।

সোজা কথাটা বলে রাখি

এটা টাকা ছাড়া হওয়ার side hustle না। LLC, software, আর সবচেয়ে বড় কথা inventory — আগে টাকা ঢালবেন, কয়েক সপ্তাহের বিক্রিতে আস্তে আস্তে উঠবে। supplier approval আর ungating-এও সময় লাগে। ধৈর্য না থাকলে এই লাইন কঠিন।

এখানকার প্রতিটা ধাপের আলাদা বিস্তারিত গাইড এই series-এই আছে। ধরে ধরে পড়ুন, পুরো রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে।

এখানে যেসব রিসোর্স ও টুলের কথা বললাম

একটা কথা বলে রাখি — এগুলো third-party টুল, আমার নিজের কিছু না। কোনো affiliate link দিইনি, যেটা budget-এ মানায় সেটাই নিয়েন।

আপনার প্রজেক্টে সাহায্য দরকার?

কী বানাচ্ছেন জানান এবং ফ্রি, বাধ্যবাধকতাহীন কোটেশন নিন।

হায়ার করুন